মো. ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ যুবসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনি’র নিজের হাতে গড়া সংগঠন। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭বছর পূর্তি উপলক্ষে স্পেনের কাতালোনীয়া আওয়ামী যুবলীগ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
১১ নভেম্বর সোমবার রাত ১০ ঘটিকার সময় বার্সেলোনার স্থানীয় একটি হলরুমে কাতালোনীয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর সভাটি অনুষ্ঠিত হয়।
কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কাতালোনীয়া যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা কলমা বার্সেলোনা আওয়ামীলীগের সভাপতি নাজমুল আলম শফি,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, সান্তা কলমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান নাছিম,বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি হানিফ শরিফ, বার্সেলোয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ছালাহ উদ্দিন, সহ সভাপতি মহি উদ্দিন কিশুর, আরিফ খান রুবেল, শিহাব আহমেদ, হাফিজুর রহিমান, সুহেল খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি সহ সকল শহীদদের স্মরণ করেন এবং এক মিনিট নিরবতা পালন করেন। উপস্থিত সবাই মিলে কেট কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি হয়।