রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ‘আমরা একা নই, আমরা সমষ্টি, আমরা শক্তি, আমরা প্রবাসী’ এই স্লোগান সামনে রেখে, একতা, সততা, স্বদেশপ্রীতি ও প্রগতিশীলতা এই মন্ত্রগুলোকে ধারণ করে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্স’এর দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি গঠিত হয়েছে। ১০ নভেম্বর রবিবার ক্যাতশিমা তে অবস্থিত Ofiora Convention Center হলে এক সম্মেলনে এ কমিটি গঠিত হয়।
পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠিত হয়। সবার সম্মতিতে আগামী দুই বছরের জন্য এলান খান চৌধুরী কে সভাপতি, জুয়েল দাশ রয় লেলিন কে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রচার সম্পাদক শুভাশিস গাঙ্গুলী সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম ও তপন দাস মিডিয়া সম্পাদক তারেক রহমান এবং ইকবাল হোসাইন সদস্যবৃন্দ, হাসান খান,মাসুদ আল আজাদ, মনসুর আহমেদ ছুটন, দেলোয়ার হাসান আব্বিল, গোলাম রহমান পলাশ, মহিউদ্দিন খান রাফি, মেহেদী হাসান তুষার, সুরুজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুরু হয় বিগত বছরে উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারির মাধ্যমে। এরপর উপস্থিত অতিথিদের মধ্য থেকে একে একে বক্তব্য রাখেন কিরণ্ময় মন্ডল, হাসনাত জাহান, আরিফ রানা, সাংবাদিক আবু তাহির।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রদীপ কুমার বড়ুয়া টিপু, কুমকুম সাইদা, মাসুক মিয়া মামুন, সাখাওয়াত হোসেন হাওলাদার রায়হান, সাংবাদিক জামিল হোসেন, সাংবাদিক রাসেল আহমেদ, শুভ বড়ুয়া, নৃত্যশিল্পী জি এম শরিফুল ইসলাম রাজু।
তারপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। গান গেয়ে মাতিয়ে রেখেছিলেন সাগর বড়ুয়া, গোলাম মোর্শেদ, পলাশ গাঙ্গুলী, হৃদয় আহমেদ, মল্লিকা মুৎসুদ্দি। উপস্থাপনায় ছিলেন টুইংকেল বিশ্বাস ও বৃষ্টি মন্ডল।
সাংস্কৃতিক পর্বের পর শুরু হয় আপ্যায়ন পর্ব। আপ্যায়ন পর্বের দ্বায়িত্ব পালন করে জি এম শরিফুল ইসলাম।
নব নির্বাচিত এলান খান চৌধুরী বলেন, ফ্রান্সে শত ব্যাস্ততার মাঝে দেশীয় সংস্কৃতিকে ফ্রান্সের বুকে তুলেধরা সহ নানা ধরণের ইভেন্টের আয়োজন করা, প্রবাসীদের কল্যানে নিজেকে নিয়োজিত রেখে সেবামূলক কাজ করা সহ সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সাধারণ সম্পাদক জুয়েল দাশ রয় লেলিন স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, দলমত ও লাভ লোকসানের উর্দ্ধে উঠে সবার মাঝে সার্বিক কল্যাণ সাধনের প্রচেষ্টায় কমিউনিটি অব্যাহতভাবে কাজ করবে।
উল্লেখ্য যে, ২০১২ সালের ১২ জুলাই এ প্রতিষ্ঠিত ফেইসবুক গ্রুপের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়ার পর ইপিএস কমিউনিটির প্রতিষ্ঠাতা এলান খান চৌধুরীর আহবানে ২০১৫ সালের ৭ জুন ভার্চুয়াল জগত ছেড়ে দক্ষিণ কোরিয়াতে সমন্বয়ক কমিটির দ্বারা সংগঠনটি আত্নপ্রকাশ করে, বর্তমানে কোরিয়াতে সংগঠনটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে প্রতি মাসে বিভিন্ন বড় বড় প্রোগ্রাম করে যাচ্ছে।