ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: পিঠা প্রেমীদের মন ও রূচিবোধকে পরিতৃপ্ত করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠারসমারোহে আনন্দঘন পরিবেশে বেলগো-বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বেলজিয়ামের ভারবিয়ার শহরে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।
এতে সভাপতিত্ব করেন তপন রায়, সঞ্চালনা করেন সাইদুর রহমান লিটন। পরিকল্পনা করেন চয়ন রায় ।
বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে ছিল ভাপা পিঠা, খোলা চিতই, দুধ চিতই, কুলি, দুধ পুলি, পাটিসাপটা, সুন্দরীপাকান, আমিত্তি, নকশি, ফুলঝুরি, মুগডালের নকশি, প্রাণহরা, চুকটি, জামদানিসহ নানা স্বাদের পিঠা। নানা রংয়ের পিঠা তৈরীকরে নিয়ে আসে লিয়াজ শহর এবং ভারবিআর শহরের প্রবাসী গৃহবধূরা। দুপুর থেকেই শুরু হয় উৎসবের প্রস্তুতি। সন্ধ্যায়শতশত বাঙ্গালিপরিবারের অংশগ্রহণে জমজমাট রূপ ধারণ করে উৎসবটি।

আয়োজকরা জানিয়েছেন, প্রবাসে অবস্থিত বাংলা ভাষাভাষী মানুষের মাঝে নিজেদের ঐতিহ্যকে ধারণ ও লালন করতেই এআয়োজন করা হয়েছে। এছাড়া প্রবাসী বাঙালীদের মনকে একটু সতেজ করতে ভাবের আদান-প্রদান, পরিচয় আর অড্ডার সুযোগ করে দেয়া হয়েছে। ভীন দেশে বরফ জমা শীতে এমন বাহারি ধরণের গরম পিঠা বাঙালিদের মনে অনেকটা দেশীয় আমেজতৈরী করে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঐতিহ্যবাহী এ পিঠা উৎসব আয়োজনের সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য শারিফুল ইসলাম মন্জু, চয়ন রায়, হাবিবুল হাসান সোহাগ, জসিম উদ্দীন, নয়ন রায়, রফিক, মাহফুজ সিকদার, মোর্শেদ হোসেন, আক্কাস, মামুন, মান্নান মিয়া, খোকনশীল, ওয়াহেদ খান, বিকাশ গুপ্তা, চন্দন শাহা, নিলু, আশ্বিন শিল, রুবেল পারভেজ, মহসিন হোসেন প্রমুখ।