মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালদ্বীপ কেন্দ্রীয় কমিটির কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ ৭ নভেম্বর ২০১৯ মালদ্বীপের রাজধানী মালে তান্দুরী ফ্ল্যাইম্স রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হুলহুমালে মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম জাকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আল-আমিন ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ সোহেল বিন রাজ্জাক, সহ-সভাপতি মাসুম রানা৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ৷ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ মনিরুল ইসলাম ৷
অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দেয়ার দাবি জানান। অনুষ্ঠানে মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ৷