প্রবাস মেলা ডেস্ক: প্রথমবারের মত আয়োজিত ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’ এর জনপ্রিয় নায়িকা ক্যাটাগরিতে ভারতের হয়ে পুরস্কার পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের পরীমনি। সম্প্রতি বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলার চলচ্চিত্রের জনপ্রিয় সব তারকারা।
ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ পুরস্কার অনুষ্ঠানটির
উপস্থাপনায় ছিলেন কলকাতার মীর আফসার আলী ও গার্গি রায় চৌধুরী।
অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘দেবী’ ও ভারতের ‘নগর কীর্তন’। জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশের পাসওয়ার্ড ও ভারতের দুর্গেশগড়ের গুপ্তধন।

জনপ্রিয় নায়িকা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের পরীমনি। সেরা প্রধান চরিত্রে অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান ও ভারতের পাওলি দাম।
সিনেমার প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন বাংলাদেশের সিয়াম ও ভারতের প্রসেনজিৎ। পপুলার অ্যাকটর অব দ্য ইয়ার বাংলাদেশের শাকিব খান ও ভারতের জিৎ। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন বাংলাদেশের নাসির উদ্দিন ইউসুফ ও ভারতের সৃজিত মুখার্জি।
অনুষ্ঠানে সেরা স্ক্রিপ্ট রাইটার পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের ফেরারী ফরহাদ ও ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কামরুল হাসান খসরু ও ভারতের গৈরিক সরকার। ভিডিও এডিটর হিসেবে বাংলাদেশের তৌহিদ হোসেন চৌধুরী ও ভারতের সংলাপ ভৌমিক। সেরা মিউজিক ডিরেক্টর বাংলাদেশের হৃদয় খান ও ভারতের বিক্রম ঘোষ।
সেরা প্লে-ব্যাক গায়ক (পুরুষ) ইমরান ও ভারতের অনির্বান ভট্টাচার্য। সেরা প্লেব্যাক গায়িকা বাংলাদেশের যৌথভাবে সোমনুর মনির কোনাল ও ফাতেমা তুজ জোহরা ঐশী ও ভারতের নিকিতা নন্দী।

সেরা পার্শ্ব চরিত্রাভিনেতা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ইমন ও ভারতের অর্জুন চক্রবর্তী। সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রী বাংলাদেশের জাকিয়া বারী মম ও ভারতের সুদীপ্তা চক্রবর্তী। বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের তাসকিন রহমান ও বিদ্যা সিনহা মীম এবং ভারতের রুদ্র নীল রায় ঘোষ ও আবীর চ্যাটার্জি এবং নবনী।
এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম ও ভারতের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিককেও অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়।