আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: আগামী ৭ ডিসেম্বর
জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির ল্যাকেম্বার ওয়াইলী পার্কে অনুষ্ঠিত হবে ‘বিজয় মেলা’ । এ মেলায় থাকবেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন, ক্লোজআপ ওয়ানের রানার আপ মেহেদী হাসান ও মিউজিসিয়ান রুপতনু দাস শর্মা।
এছাড়াও মেলায় রকমারী দোকান, শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড ও চিত্রাংকন প্রতিযোগিতা থাকবে বলে জানা গেছে।