মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আবুধাবির টি টেন খেলা নিয়ে প্রবাসীরা গুণতে শুরু করেছে অপেক্ষার প্রহর এবং আয়োজক কমিটির চলছে নানান রকমের প্রস্তুতি। আবুধাবিতে অনুষ্ঠিতব্য আবুধাবি টি টেন লীগে বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্স টীমের সত্ত্বাধীকারী ইয়াসিন চৌধুরী ইউএই কমিউনিটির নেতৃবৃন্দের এবং প্রবাসীদের সাথে শারজায় মজলিস আল মদিনা রেস্টুরেন্টে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, সকল প্রবাসী এবং কমিউনিটি নের্তৃবৃন্দের কাছে শুধু একটাই চাওয়া, যাতে খেলার মাঠে বাংলা টাইগার্স এর দর্শকরা গ্যালারী পরিপূর্ণ করে । তিসা সেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লায়ন নজরুল ইসলাম তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন আবুল বাশার, ইসমাইল গণী চৌধুরী, হাজ্বী শরাফত আলী, কাজী মোহাম্মদ আলী, হাজী শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, সাইফুর রহমান প্রমুখ।
আবুধাবী টি টেন এর বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচ আবুধাবিতে শনিবার ১৬ নভেম্বর বিকাল ৪:৩০ এ অনুষ্ঠিত হবে। ওই দিন প্রবাসীদের জন্যে বাসে ফ্রি যাতায়াত ব্যবস্থা থাকবে, দুই হাজার টিকিট সহ লাল-সবুজ রঙ্গের জার্সি ও ক্যাপও দেওয়া হবে উপহার স্বরূপ।
মতবিনিময় সভায় ইয়াসিন চৌধুরী জানান, এমন আয়োজনে ব্যান্ড এম্বাসেডর নির্দিষ্ট করা থাকলেও এই বাংলা টাইগার্স এর ব্র্যান্ড এম্বাসেডর প্রত্যেক প্রবাসীই। সবশেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।