জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২০ অক্টোবর ২০১৯ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনের স্থানীয় একটি হলে শরীয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে আয়োজিত অভিষেক ও জিসিএসই, এ লেভেল এবং সেট পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা বি.এম মিনহাজ ও সভাপতি লকিত উল্লাহ উকিলের যৌথ সভাপতিত্বে এবং উপদেষ্টা বাবুল হোসেন মিল্লাত ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হেমলেটস এর ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউন্সিলর আয়েশা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা খন্দকার আবু তাহের, ইকরাম ফরাজী, সিনিয়র সভাপতি বাবুল মোড়ল, সহ সভাপতি বিল্লাল হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল রাজ্জাক সহ অনেকে। অনুষ্ঠানে বাচ্চাদের বাংলা হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের পুরস্কার বিতরণ করেন এবং প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।