রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: প্রবাসে এসে কর্মী হিসেবে বৈধ হলেও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুবিধাপ্রাপ্তি অধরা ছিল অনেক রেমিটেন্স যোদ্ধার। তাদের কল্যাণ বোর্ডের সদস্যভুক্তির দাবী ছিল প্রবাসীদের। দীর্ঘ প্রচেষ্টার ফলে সরকার গত বছরের ফেব্রুয়ারি থেকে বৈধ কর্মীদের কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার সুযোগ দেয়।
প্রবাসী বাংলাদেশিদেরকে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ এর সদস্যপদ আবেদন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর ওয়েবসাইট www.wewb.gov.bd এ পূরণ করে, ১৯০ রিঙ্গিত ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ দূতাবাসে জমা করতে হয়। সাথে ২ কপি ছবি, পাসপোর্ট কপি, ভিসা কপি, আবেদনের সাথে জমা দিতে হবে। জমা দেয়ার পর প্রয়োজনীয় যাচাই ও প্রক্রিয়া শেষে দূতাবাস ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে জানিয়ে দেয় এরপর কল্যাণ বোর্ড সদস্য সনদ প্রদান করে।

২৫ অক্টোবর কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ফের শুরু হয়েছে সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম। এদিন কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণকারিদের হাতে সনদ তুলেদেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অতিরিক্ত সচিব মো: শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম, কল্যাণ বোর্ডের উপসচিব মোহাম্মদ আমিনুর রহমান ও প্রোগ্রামার পাপ্পু মজুমদার।
আবেদন জমা ও প্রয়োজনীয় যোগাযোগ করতে হবে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলরের অফিসে।