প্রবাস মেলা ডেস্ক: ২৭ অক্টোবর ২০১৯ রবিবার সিঙ্গাপুরে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন বাংলাদেশ সিঙ্গাপুর (DMEABS) এর উদ্যোগে একটি সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে। ‘নৃত্য গীতের ছন্দে, আজি ভরা আনন্দে’ স্লোগানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে (spcc) সঙ্গীত সন্ধ্যাটি অনুষ্ঠিত হবে।
প্রবাসে বাংলা গান ও সংস্কৃতির ছোঁয়া দিতে উক্ত সঙ্গীতসন্ধ্যায় দেশের নামি দামি শিল্পীরা এরই মধ্যে সিঙ্গাপুরে পৌছেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০১৪ এর অভিনেত্রী এবং মডেল তানিন তান্হা এর উপস্থাপনায় সঙ্গীত সন্ধ্যায় গান পরিবেশন করবেন বাংলা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী খুরশিদ আলম। এছাড়াও জনপ্রিয় শিল্পী নীলা আক্তার, প্রিয়াংকা বিশ্বাস, নৃত্যশিল্পী মো: নাজিফ মাহ্ফুজ, জান্নাতুল ফেরদৌস, নূর নাহার আক্তার মনি, সাম্য দ্বীপ, মো: জাবেদ হোসেন, মেহরাজ হক, মিম চৌধুরী, রিফা সাজিদা মুসকান, সাবরিন প্রিয়া সহ দেশের প্রথম সারির একঝাঁক শিল্পীরা সঙ্গীতসন্ধ্যায় পারফর্ম করবেন।
এই অনুষ্ঠান সফল করতে সিঙ্গাপুরে বসবাসরত বাংলা সংস্কৃতিপ্রিয় প্রবাসীদের উপস্থিত থাকার জন্য আয়োজক ডিএমইএবিএস পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে পাক্ষিক ম্যাগাজিন প্রবাস মেলা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি।