শিমুল পারভীন
জলভরা ধানক্ষেতের গন্ধমাখা
শেষ শ্রাবণের ভেজা জেলো
হাওয়া,
রাতের অন্ধকার থেকে দৌঁড়ে এসে
আমার অব্যক্ত কথাগুলিকে
কুড়িয়ে নিয়ে তুলে উড়িয়ে নিয়ে গেল!
ফেলে রেখে গেল শুধু কিছু ভেজা গন্ধ!
আর সেই না বলা অব্যক্ত কথামালা
পিছু ফিরে ফিরে বলে গেল
এখনো যায়নি সময়,
এখনো হয়নিতো রাত শেষ।
বেরিয়ে এসো খোলসের মধ্য থেকে
পৌরাণিক মানব হয়ে এবার ছড়াও সুবাস।
মনের সব গোপন কথা এবার উড়াও
তোমার আপন ঠিকানায়।