নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:নিউইয়র্ক থেকে কানেক্ট বাংলাদেশ’ এর দুই কেন্দ্রীয় সমন্বয়কারী, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি, বাপসনিউজ এজেন্সীর সম্পাদক সিনিয়ার সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীন ১৯ অক্টোবর শনিবার এয়ার ফ্রান্স যোগে প্রথমে প্যারিস অত:পর স্পেনের বার্সেলোনার উদ্দেশ্যে রওয়ানা করবেন। যাত্রাবিরতিতে তারা প্যারিসের কবি- সাহিত্যিক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন ।
এবার স্পেনের ঐতিহাসিক বার্সেলোনায় ‘কানেক্ট বাংলাদেশ সম্মেলনে’
বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রতিনিধিগণ যোগদান করবেন । দুইদিন ব্যাপী উক্ত সম্মেলনে সাংগঠনিক বিষয় প্রবাসীদের অধিকার ও বাংলাদেশের উন্নয়নস্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিধান্ত গ্রহণ করা হবে ।
এছাড়া সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও এবিএম সালেহ উদ্দীন বার্সেলোনায় কবি- সাহিত্যিক, সাংবাদিক ও প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন ।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও এবিএম সালেহ উদ্দীন মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০১৬ সালের ১৯, ২০ ও ২১ নভেম্বর ‘ অল ইউরোপিয়ান বাংলাদেশ (আয়েবা) গ্লোবাল সামিট এবং ২০১৮ সালের ২৬, ২৭ অক্টোবর ইতালির রোমে ‘কানেক্ট বাংলাদেশ’ সম্মেলনে অংশ নিয়েছিলেন ।