বিশ্বনাথ, সিলেট: ৩০ সেপ্টেম্বর পোর্টসমাউথের বাকল্যান্ড কমিউনিটি সেন্টারে ব্রিটিশ চ্যারিটি দি ওয়ান পাউন্ড হসপিটালের এক আপডেট ও মতবিনিময় সভা পোর্টসমাউথের চীফ কোঅর্ডিনেটর মো. ফরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাউন্ডার মেম্বার মো. সামসুল ইসলামের কোরআন তেলাওতের মাধ্যমে এবং ফাউন্ডার মেম্বার জাহাঙ্গীর আলম শাহানের পরিচালনায় চ্যারিটি সংস্থার সিইও ডা. শানুর আলী মামুন চ্যারিটির জন্মলগ্ন থেকে চ্যারিটির কার্যাবলীর বিবরন ও সংক্ষিপ্ত ইতিহাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। শুরু থেকেই পোর্টসমাউথবাসীর সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই সংস্থা আপনাদের অব্যাহত সহযোগীতা ও সাহায্য কামনা করছে। আপনারা জেনে খুশী হবেন যে বর্তমানে এই সংস্থায় আরো বেশ গুণীজন সম্পৃক্ত হয়েছেন এবং এর বাস্তবায়নে বেশ কয়েকজন হৃদয়বান দানশীল ব্যাক্তিবর্গ এগিয়ে এসেছেন।
জন্মসূত্রে বিশ্বনাথের অধিবাসী ইংল্যান্ডের চেলটেনাম প্রবাসী ব্যবসায়ী মো. আলী আশরাফ হাসপাতাল প্রতিষ্ঠায় ৬০ শতক ভূমি দান করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. সমুজ আলী দশ হাজার পাউন্ড প্রদান করে সংস্থার প্রথম পেট্রন হওয়ার সুযোগ গ্রহন করেন। তিনি বলেন, ” এ রকম একটা মহত কাজে আমি দান করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

চ্যারিটি সংস্থার ফাউন্ডার মেম্বার ও পোর্টসমাউথ কমিউনিটি নেতা মো. আছাব আলী বলেন, “এ সংস্থার অগ্রগতি ও স্বচ্ছতা দেখে আমি মুগ্ধ। এর ফাইনান্সের দায়িত্বে রয়েছেন লন্ডনের সুনামধন্য একাউন্টেন্ট সাবেক স্পিকার লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর মো. আয়াজ মিয়া। বাংলাদেশের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি মো. মঈন উদ্দিন। তাছাড়াও কয়েকজন ডাক্তার, আইনজীবী, মেডিয়া ব্যাক্তিত্ব, ইমাম ও শিক্ষাবিদের সমন্বয়ে একটা চমৎকার টিম নিরলস কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে পোর্টসমাউথের চীফ কোঅর্ডিনেটর মো. ফরমুজ আলী বলেন, এই চ্যারিটির কার্যক্রমে জড়িত থাকতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। নি:সন্দেহে এটা একটা মহত কাজ।
সভায় ফান্ড রাইজিং এর জন্য গত বছর চ্যারিটি ডিনারের আয়োজন করে ৫১৯ পাউন্ড রেইজ করার জন্য ব্যবসায়ী ও ফাউন্ডার মেম্বার দুলাল আহমদকে সার্টিফিকেট প্রদান করা হয়। পোর্টসমাউথ মুসলিম একাডেমি ও প্যারাডাইজ রেস্টুরেন্টকেও ফান্ড রাইজিং এর জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। সভার সকলের সর্বসম্মতিক্রমে জনাব সমুজ আলী সাহেবকে পোর্টসমাউথের চীফ কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব গ্রহনের জন্য অনুরোধ করা হয়।