আনোয়ার হোসেন মামুন: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হয়েছেন কাতারস্থ চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও কাতার আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু। কাতার আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। শনিবার ২৮ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।
ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুর রউফ মাস্টার। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নবীর হোসেন তালুকদার, আবুল কালাম, সাইদুর রহমান তালুকদার, আবুল কালাম চৌধুরী, সিরাজুল ইসলাম, খাইরুজ্জামানা মেম্বার, আব্দুর সবুর রাজু, মোহাম্মদ সবুর, খোরশেদ আলম সুজন, মাস্টার অনন্ত মার্মা, আহসান উল্লাহ, মোবারক আলী, মোহাম্মদ হোসেন, মো. হাবীব, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, মো. শহীদুল্লাহ, দিদারুল আলম, মোহাম্মদ আলী, রিজিয়া আক্তার, শিরীণ আক্তার, মোহাম্মদ দেলোয়ার, যুবলীগ নেতা মো. জামাল উদ্দিন, সাইফুল্লাহ চৌধুরী, আবু তালেব সানি, মো. হাসান, মো. সফু, মাসুম তালুকদার, ছাত্রলীগ নেতা সোহেল আরমান, আতিক সুজন, আরিফুল ইসলাম সারেক প্রমুখ।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি শফিকুল ইসলাম তালুকদার বাবুকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।