আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা কে নাগরিক সংবর্ধনা দিয়েছে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের কাতার। ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা সালাতা বেস্ট ওয়েস্টার্ন হোটেলে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম হেলাল সিআইপির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল আলম নোয়াব সিআইপি, উপদেষ্টা এম এ বাতেন, উপদেষ্টা মাওলানা রফিক উল্লাহ।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি মাওলানা কেপায়েত উল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ ইউছুফ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোহাম্মদ জামসেদ প্রমুখ।
অনুষ্ঠানে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসা দুই ক্ষুদে বিজ্ঞানী সন্দ্বীপের সন্তান এনায়েত উল্লাহ কেপায়েত ও নাফিসা কেপায়েত তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন।
এমপি মিতা বলেন, জাতীয় গ্রীড থেকে সাবমেরিনের মাধ্যমে সন্দ্বীপবাসীকে বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচে বড় উপহার। অনুষ্ঠানে শেষে সংগঠনের পক্ষ থেকে এমপি মাহফুজুর রহমান মিতা ও এমপির সহধর্মিণী নারী উদ্যোক্তা মাহমুদা মাহফুজ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।