কোপেনহেগেন, ডেনমার্ক: ২৮ সেপ্টম্বর শনিবার স্থানীয় সময় রাত ৯.৩০ ঘটিকায় ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে কোপেনহেগেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবাষির্কী পালন করা হয়।
সংগঠনের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডোলীর প্রধান জনাব বাবু সুভাষ ঘোষ।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জনাব খোকন মজুমদার, যুগ্ম সাধারণ সস্পাদক নাঈম উদ্দিন খাঁন, বোরহান উদ্দিন, সাংগঠনিক সস্পাদক গোলাম কিবরিয়া, শামীম, শামীম খালাসী এবং কার্যকরী কমিটির সদস্য জনাব অলি হোসেন রিপন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সস্পাদক মোহাম্মদ সেলিম, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক মোহাম্মদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম তুহীন খাঁন, যুব ও স্পোর্ট সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিপন মোহাম্মদ, তত্ত্ব ও গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান, অভিবাসন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কার্যকরী কমিটির সদস্য অনু মিয়া, তাজবির আহমেদ, আশরাফ ফরহাদ, নাজিম উদ্দিন, এরশাদ মিয়া, নিজাম উদ্দিন বলী, বাবু, সোহেল খাঁন, সফিকুর রহমান, আব্দুর রহমান, রনি আলম, আবু সোয়েব, সাইদুর রহমান,নাজমুল ইসলাম, সামছু আলম, রনি ওমর, শামীম খাঁন ও গোলাম রাব্বী, ডেনমার্ক আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব নাজিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু সুভাষ ঘোষ বলেন, একমাত্র দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলার জনগণের কাছে আস্থার জায়গা। দুনীর্তির বিরুদ্ধে এই যুদ্ধে দেশের মানুষের একমাত্র আস্থা ও বিশ্বাসের আসনে জননেত্রী শেখ হাসিনা। কারণ তাঁর চিন্তা ও চেতনায় একমাত্র বাংলাদেশ ও বাংলার মানুষ।
সংগঠনের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর চেতনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা দিন রাত বাংলাদেশের উন্নয়ন ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের হিসাবে তিনি আজ পৃথিবীর দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী । বিশ্বসংস্থা থেকে বিভিন্ন পুরস্কারে আজ আমাদের নেত্রী ভূষিত হয়েছেন। এটা এদেশের একজন নাগরিক হিসাবে আমাদের জন্য বড়ই গর্বের বিষয়। আজ বাংলাদেশ মানে শেখ হাসিনা আর শেখ হাসিনা মানে বাংলাদেশ। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ ও দীঘার্য়ু কামনা করে দোয়া করেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা । দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম সস্পাদক জনাব সফিকুল ইসলাম।