মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ সরকারের নেয়া প্রবাসীদের জন্য নানা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেছেন আমিরাতে বাংলাদেশিবিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র কর্মকর্তারা।
চলতি বছরের জুলাই থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের শতকরা ২ ভাগ করে প্রণোদনা, বিমান বন্দরে হয়রানি বন্ধ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধাসহ সরকারের নেয়া নানা উন্নয়নমূলক কর্মকান্ডের দ্রুত বাস্তবায়ন আশা করেন। শারজাহস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় সভাপতিতত্ব করেন সংগঠনের সভাপতি শিবলী আল সাদিক। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ্, সহ-সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন,সহ-অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন রণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল, সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক আসিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইছমাইল, নির্বাহী সদস্য খুরশেদ, এম,এ মাহমুদ চৌধুরী ফারুক, মোহাম্মদ ওসমান চৌধুরী,শাসুল হক, বশিরুজ্জামান, জিয়াউল হক জুমন প্রমুখ।