প্রবাস মেলা ডেস্ক: ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় সীতাকুন্ড উন্নয়ন প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ সীতাকুন্ড উপজেলা আহ্বায়ক কমিটির আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল হক।
সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁনের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষকলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক সীতাকুড উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন।
এছাড়াও বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম,শামছুল আলম, সার্জেন্ট (অবঃ) আলতাফ হোসেন, শামসুল হক, রিদোয়ান, ছালেহ আহমেদ, এস এম করিম ভাসানী, শাহজাহান ভূঁইয়া, মোহাম্মদ ওমর ফারুখ , জাহাঙ্গীর আলম, শফিউল গাউস চৌধুরী মামুন, নুর মোহাম্মদ, বেলাল হোসেন, জামাল উদ্দীন, ইলিয়াস নিয়াজী, মাস্টার আব্দুল মজিদ, সিরাজুল ইসলাম চৌধুরী শিপন,শাখাওয়াত হোসেন ভেন্টর, মহিউদ্দীন মঈন, আজিম উদ্দীন আরজু, শাহ আজিজ মানিক, তৌহিদ চৌধুরী, শামিমা আক্তার লাভলী, আলেয়া বেগম ও কামরুন্নাহার নিলু প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদ্য হজ্ব থেকে ফেরত সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোঃ কামাল উদ্দীন। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শতায়ু সুস্থতা সুন্দর ও সবল স্বাস্থ্য প্রার্থনাসহ দেশ ও জাতির কল্যাণে খেদমতের জন্য মহান রাব্বুল আল আমীনের নিকট দোয়া করেন।

সভাপতির দীর্ঘ গঠনমূলক দিক নির্দেশনায় ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল হক কিভাবে সকল নেতৃবৃন্দগণ একযোগে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করবেন তা বিশ্লেষনে অবহিত করেন। সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ এবং বাংলাদেশের জন্য একটি মডেল সংগঠন শ্রেষ্ঠ উপজেলা কৃষকলীগের মর্যাদায় সীতাকুন্ড যেন উদাহরন হতে পারে সে লক্ষ্যে কাজ করবার আহ্বান জানান।