মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি জুয়েল সিকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি নুরুল আমিন সাইফুল এর পরিচালনায় বিদায়ী শফিকুল ইসলাম বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় মালদ্বীপ হুলোমালে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বাউল আক্কাস, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক এম এফ কে শরীফ, সদস্য মিজান, সুশীল কর্মকার, টিপু সুলতান সহ প্রবাসী বাংলা শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।

সভায় সকলে বিদায়ী অতিথির প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠী দীর্ঘ দিনের বিভিন্ন সফলতার কথা ও দায়িত্ববান ব্যক্তি হিসাবে তার ভূয়সী প্রশংসা করেন । শেষে বিদায়ী শফিকুল ইসলাম কে ক্রেস্ট তুলে দেন প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠী নেতৃবৃন্দ ৷
বিদায়ী প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মালদ্বীপ প্রবাসী জীবন সমাপ্ত করে বাংলাদেশে চলে যাচ্ছেন ৷ আমরা তার ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করি।