প্রেস রিলিজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ডেনমার্ক আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার কনিয়া কাবাব, নরোব্ররো, কোপেনহেগেনে স্থানীয় সময় রাত ৯ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু এবং সাধারণ সম্পাদক
মাহবুবুর রহমান এর পক্ষ থেকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা সহ বাংলাদেশের উন্নয়নের রোড ম্যাপ ও শেখ হাসিনার বাংলাদেশ বিষয়ক আলোচনা সভায় ডেনমার্ক আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
(প্রেস রিলিজ)