প্রেস রিলিজ: ২২ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে। ২০০৩ সালে সীতাকুন্ড উপজেলায় সর্বশেষ কৃষকলীগের সম্মেলন হয়েছিল। এরপর দীর্ঘকাল ধরে আহ্বায়ক কমিটি দিয়েই সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের নাম মাত্রভাবে চলে আসছিল।
বিভিন্ন নানান প্রেক্ষাপট বিবেচনায় কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা তিনমাসের মধ্যে সম্মেলন করবার সময় বেঁধে দিয়ে সীতাকুন্ডের বাঁশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আজিজুল হককে আহ্বায়ক, সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁনকে সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম ও সামছুল আলমকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট সীতাকুন্ড উপজেলা কৃষক লীগ অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা।
কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত অনুমোদনপত্র নবগঠিত সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের হাতে হস্তান্তর করেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষক নেতা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী।
এ সময় সীতাকুন্ড বাইপাস সংলগ্ম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাবে প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।