কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের জেদ্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণে অগ্নিদগ্ধ গুরুতর আহত বার্ন ইউনিটে চিকিৎসাধীন প্রবাসী মোহাম্মদ আলমগীর হোসেন কে জেদ্দা কিং হাসপাতালে দেখতে যান সৌদিআরব লোহাগাড়া প্রবাসী সমিতির নেতৃবৃন্দরা। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকেলে এ সময় লোহাগাড়া প্রবাসী সমিতির উপদেষ্টা মোসলেম উদ্দিন মোসলেম, লোহাগাড়া প্রবাসী সমিতির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ কুতুব উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম-আহবায়ক মুহাম্মদ লোকমান হাকিম, যুগ্ম-আহবায়ক তারেক আজিজ চৌধুরী ও সংগঠনের সদস্য সচিব খলিল চৌধুরী সহ মক্কা ও জেদ্দার বেশকয়েক জন প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জেদ্দা বাওয়াদি এলাকায় একটি বোরকা কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণ হলে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আলমগীর হোসেন গুরুতর আহত হয়। অগ্নিদগ্ধে গুরুতর আহত মোহাম্মদ আলমগীর হোসেন চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আলী আহমদের পুত্র। সৌদিআরব লোহাগাড়া প্রবাসী সমিতির নেতৃবৃন্দরা মোহাম্মদ আলমগীর হোসেন এর চিকিৎসায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ আশু হস্তক্ষেপ কামনা করেছেন।