প্রবাস মেলা ডেস্ক: ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘আইসিসিআর শিক্ষা বৃত্তি’(Indian Council for Cultural Relations) অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী অদিতি মহসিন এর একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রিভা দাশ গাঙ্গুলী।
‘আইসিসিআর শিক্ষা বৃত্তি’ অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী অদিতি মহসিন গান পরিবেশন করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে অদিতি মহসিন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত অধ্যয়নের জন্য ভারত সরকার তাকে পাণ্ডিত্য পুরস্কারে ভূষিত করে। শান্তিনিকেতন থেকে তিনি ব্যাচেলর অব মিউজিক এবং মাস্টার অব মিউজিক উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।
অদিতি মহসিন মূলত একজন রবীন্দ্র সঙ্গীতশিল্পী। প্রতিভাবান এই শিল্পী বাংলাদেশ এবং ভারত উভয় দেশের সঙ্গীত প্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ এবং প্রশংসিত হয়েছেন।