শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত শাখা কেন্দ্রীয় কমিটি কর্তৃক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সন্পাদক মোঃ সিরাজুল হক। কুয়েত সিটির রাজধানী হোটেলে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক মোঃ সিরাজুল হক এর পরিচালনায় সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি দিদারুল আলম দিদার। সভা উপস্থাপনা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুয়েতের স্বনামধন্য ব্যক্তি কুয়েতি নাগরিক ছায়লে আল জেইদী ও আবু আব্বাস। এছাড়াও আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিমল ক্রান্তি রায়, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, সামসুল হক, আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ সেলিম জাহাঙ্গীর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সহ অনেকে।
এসময় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত শাখার ওসমান গনী, স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ছানাউল্যা মিলন, কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগ এর সদস্য মোহাইমিন খান সহ অসংখ্য নেতা কর্মী।

বক্তারা জাতির পিতার আদর্শ নিয়ে পথ চলার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সকল জীবিত মৃত বীর সেনানীর চেতনার উত্তরসূরী হয়ে সংগঠনের সকল সদস্যকে কাজ করার আহবান জানান। সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা মুক্তিযোদ্ধার সকল সন্তান যারা কুয়েত প্রবাসী তারা যদি নতুন প্রজন্মের হাতে বাংলাদেশের ইতিহাস তুলে দিয়ে কাজ করতে পারি তবেই আমরা স্বার্থক জাতির শ্রেষ্ঠ সন্তানদের সন্তান হিসাবে সকলকে সঠিক জায়গায় এসে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন এর সহধর্মিণীর সুস্থতা কামনায় এবং দেশ জাতি ও গোটা মুসলিম উম্মাহর জন্যে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।