ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: ৬ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অবৈধ প্রবাসীদের এক বছরের জরিমানা ও টিকেট নিয়ে দেশে ফেরত যাওয়ার ঘোষণা আসে লেবাননের বাংলাদেশ দূতাবাস থেকে এবং এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী আকামা বিহীন অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছে। যা ছিল অবৈধ প্রবাসীদের জন্য একটি দীর্ঘদিনের দাবি। দূতাবাসে প্রবাসীদের উপস্থিতির এ দৃশ্য দেখে মনে হবে কোন জনসভা।

ভোর ৩ টা থেকে লেবাননে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম হতে আগত প্রবাসী বাংলাদেলিরা ভিড় করেন বৈরুতের বাংলাদেশ দূতাবাসে। ধারণা করা হচ্ছে প্রায় ৫/৬ হাজারেরও বেশী অবৈধ প্রবাসী উপস্থিতি হন এ সুযোগ নাম নিবন্ধন করতে। তবে দূতাবাসের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় সকাল ১০টার আগেই শুরু হয় নিবন্ধন। প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সমস্যায় লেবাননে অবৈধ হয়ে পরেন। বাংলাদেশ দূতাবাসের অক্লান্ত পরিশ্রমে লেবাননে সরকারের সাধারণ ঘোষণায় আনন্দিত প্রবাসীরা।
রাষ্ট্রদূত আব্দুল মোতালের সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। নাম নিবন্ধনে প্রত্যেক আবেদনকারী এক বছরের জরিমানা ও এয়ার টিকিটের টাকা পরিশোধ করে এ সুযোগ গ্রহণ করছে। প্রথম ধাপে ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ এবং ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন ফরম জমা নেয়া অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, লেবাননের আইন অনুযায়ী অবৈধদেরকে বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধন করতে হয়। সেই অনুযায়ী লেবানন সরকারের সাধারণ ক্ষমার আওতায় নাম নিবন্ধন শুরু হয়েছে। উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্য তিনি বলেন, ৩ দিন নাম নিবন্ধন করা হবে। তবে এই তিন দিনে যারা নিবন্ধন করতে পারবেনা তাদের হতাশ হবার কিছু নেই। পর্যাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রম পরবর্তীতে নভেম্বর ও ডিসেম্বরে বাকিদের নাম নিবন্ধন করা হবে। এমন একটি সুযোগ করে দেয়ার জন্য দূতাবাসের প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা, তারা মনে করেন লেবাননের মত প্রতিটি দূতাবাস প্রবাসীদের কাজে নিয়োজিত থাকবে। কাজ করবে প্রবাসীদের সুবিধা অসুবিধা নিয়ে।