সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ওলিলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, জিল্লুর রহমান বাহরাইনে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কামারচাক ইউপি সমাজকল্যাণ পরিষদ বাহরাইনের প্রতিনিধি জসিম উদ্দিনের পরিচালনায় এবং লিন্নাস মেডিক্যাল সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন সিকান্দার, জসিম উদ্দিন চেয়ারম্যান লিন্নাস মেডিক্যাল সেন্টার, দ্যা চেইঞ্জ চেয়ারম্যান মিছবাহ আহামেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি কয়েস আহমেদ, বাহরাইন আওয়ামীগের সভাপতি মনজুর আহামেদ, জালালাবাদ কমিনিউটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আক্তার হোসেন কাছা মিয়া।

অনুষ্ঠানে বাহরাইন কামারচাক ইউনিয়ন প্রবাসী সহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মান দেখানোর জন্য এবং বাহরাইন কামারচাক ইউনিয়নের কোন প্রবাসী যদি কোন দুর্ঘটনায় বা স্বাভাবিকভাবে মূত্যু হয় তিনি পঞ্চাশ হাজার টাকা অনুধান হিসেবে পরিবারের হাতে তুলে দিবেন। পরে সকলের মতামতে ভিত্তিতে কামারচাক ইউপি সমাজকল্যাণ পরিষদের নবগঠিত সভাপতি নির্বাচিত করা হয়।
মোহাম্মাদ আরিফ আজিবন পৃষ্টপোষক হিসেবে থাকার অঙ্গীকার করেন জিল্লুর রহমান। অনুষ্ঠান শেষ পর্বে কামারচাক ইউপি সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সমাজ কল্যাণ পরিষদের বাহরাইন প্রতিনিধি জসিম উদ্দিন, সামছুল ইসলাম, হাসিবুল ইসলাম, মারুফ আহমেদ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।