হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি ৩ সেপ্টেম্বর ২০১৯ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। এ সময় কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।
কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নের্তৃত্বে নারীর স্বাধীনতা, সমতা ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। তিনি আরো বলেন প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতিসাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন সাফল্যগাঁথা অর্জন সমুহ তুলে ধরেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার আহবান জানান। মাননীয় মন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উলে¬খ করেন। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য মাননীয় মন্ত্রী কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং কনস্যুলেট এর কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী কনস্যুলেট জেনারেলের কার্যক্রমের প্রশংসা করেন।
কনসাল জেনারেল ফয়জুননেসা আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকান শিশু-কিশোরদের মাঝে বাংলা ভাষা শিক্ষার বিস্তারে বাংলা ভাষার বই বিনামূল্যে প্রদানের কার্যক্রমটি মাননীয় প্রতিমন্ত্রী প্রশংসা করেন। মাননীয় প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের মাঝে বাংলা চর্চা এবং বাংলা সংস্কৃতি প্রশিক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী অপেক্ষমাণ কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং কয়েক জন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট হস্তান্তর করেন। এ সময় কনস্যুলেট এবং ঢাকা হতে আগত অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।