প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়া জেলার খোকসা থানার শোমসপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এর সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আতাহার হুসাইন মাস্টারের সহধর্মিণী মমতাজ বেগম এর মৃত্যুতে প্রবাস মেলা ও সলিউশন্স ওয়ান অটোমেশন লি: পরিবার গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় প্রবাস মেলা ও সলিউশন্স ওয়ান অটোমেশন লি: পরিবারের সদস্যরা মরহুমা মমতাজ বেগমের পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। তারা সৃষ্টিকর্তার কাছে মরহুমার পবিত্র রুহের মাগফেরাত কামনা এবং শোকস্বন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারনা করার তৌফিক কামনা করেন।
উল্লেখ্য, প্রবাস মেলার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ ও পত্রিকার সম্পাদক ও সলিউশন্স ওয়ান অটোমেশন লি: এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শরীফ মুহম্মদ রাশেদের মা মমতাজ বেগম ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ৪ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর জানাযা শেষে খোকসার শোমসপুর মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।