হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: লস এঞ্জেলস কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইউএসসি’র কেমিস্ট্রি প্রফেসর সান্তা ক্লারিটা নিবাসী গোলাম রসুল ৩১ আগস্ট শনিবার বিকাল ৩:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯, স্থানীয় সময় দুপুর ১:৩০ (বাদ যোহর) স্থান Islamic Mortuary and Cemetery @ 1305 118th St W, Rosamond, CA 93560 জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং দাফন করা হবে।
কমিউনিটির সবাইকে উক্ত জানাজায় অংশ নেওয়ার জন্য মরহুমের পরিবার থেকে অনুরোধ করা হয়েছে।