জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সফলতার কথা শুনতে সবারই ভালো লাগে। সেটা হোক দেশে কিংবা বিদেশ বিভূঁইয়ে। আর তা যদি হয় জন্মভূমি বাংলাদেশি বংশোদ্ভূত কোন সন্তান তাহলে তা আরো কয়েকগুন বেড়ে যায়। স্বপ্ন সুন্দরের আশায় শ্রমজীবি মানুষ হয়ে ভাগ্যান্বষণে পাড়ি জমায় দেশ থেকে দেশান্তরে। কিভাবে পরিবার ভালো থাকবে, সন্তানাদি পড়ালেখায় কিভাবে ভালো করবে সে স্বপ্নে বিভোর থাকে প্রতিটা প্রবাসী বাংলাদেশি অভিভাকরা।
প্রবাসীদের কাজের সুনামের পাশাপাশি এ প্রজন্মের ছেলে-মেয়েদের লেখাপড়ার প্রশংসাও কম নয় যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশে। এখানকার অনেকে বাংলাদেশি অভিবাসী ব্রিটিশ নাগরিক হলেও অর্জনের সুনাম এদেশের চেয়ে বাংলাদেশেই উৎসাহী হয়ে উঠে সবুজ পাসপোর্টধারী বহনকারী বাংলাদেশি বাঙ্গালি মিডিয়া জগৎ।

ব্রিটেনে থাকা এমনি এক ছাত্রের নাম সামিন আল তাসিন। সে GCSC পরীক্ষার ভালো রেজাল্ট করে ব্রিটেনে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে।
তার বাবা মায়ের সাথে কথা বলে জানা যায়, ২০০৫ সালে হাইলি স্কিল্ড ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসে বর্তমানে লন্ডনেই সপরিবারে বসবাস করছেন আলমগীর হোসেন এবং ইয়াসমিন আক্তার কাজল দম্পতি। তখন সামিন আল তাসিন এর বয়স ছিল দুই বছর। আলমগীর হোসেন একজন (চার্টার্ড সার্টিফায়েড একাউন্টেন্ট) ।
সামিন ২০১৯ সালের GCSE পরীক্ষায় সর্বমোট ১২ টি বিষয়ে নিয়ে ১২ টিতেই স্টার্ক মার্ক পেয়ে সাফল্য পেয়েছে।
তার এই সাফল্যে Latham Junior Primary School এবং পরবর্তীতে East London Science School থেকে কৃতিত্বের সাথে GCSE পাশ করায় বাবা মা অত্যন্ত গর্বিত। সে বড় হয়ে একজন ভালো ডাক্তার হয়ে নিজেকে মানব সেবা করতে চায়। সামিন এর এই এই সাফল্যে তার বাবা-মা সবার কাছে দোয়া চেয়েছেন।