কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদিআরবে মক্কায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪-তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মক্কা মহানগর আওয়ামী যুবলীগ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ৩০-আগস্ট বৃহস্পতিবার রাতে পবিত্র নগরীর সরাইয়া সুরুক কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি শফিউল আলম মনিরের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও মোজাম্মল হক খোকনের যৌথ পরিচালনায় শুরুতে কোরাআন তেলোয়াত করেন মুহাম্মদ এয়াকুব আলী।
শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম। প্রধান বক্তাঃ ছিলেন মক্কা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন তসলিম, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ও কার্যালয় প্রধান মোস্তফা জামিল, সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, মক্কা যুবলীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ ও হাসান জসিম।
বক্তব্য রাখেন সোহেল রানা, আর্মী জসিম, নবীন খান সহ আরো অনেকে।
দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধু ও ২১ আগস্টে নিহত শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।