প্রবাস মেলা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দরিয়ানগর কক্সবাজারের গর্ব মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিশ্বব্যাংক এর বিকল্প নির্বাহী পরিচালক নিযুক্ত হওয়ায় আমেরিকা ও কানাডা প্রবাসীগণের পক্ষে মোহাম্মদ ইলিয়াছ মিয়া ও সিকদার গিয়াসউদ্দিন অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ।
এক অভিনন্দন বার্তায় তারা বলেন, নর্থ আমেরিকার সকল প্রবাসীগণের প্রত্যাশ্যা মোহাম্মদ শফিউল আলম বিশ্ব পরিসরে বাংলাদেশকে আরো উচ্চতায় নিয়ে যাবেন।
১৯৫৯ সালে কক্সবাজার জেলায় মোহাম্মদ শফিউল আলমের জন্ম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে তিনি ইংরেজিতে এমএ করেন। ১৯৯০ সালে এলএলবি ডিগ্রি এবং পরবর্তীতে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন।
২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত আছেন।
মোহাম্মদ শফিউল আলম বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন সদস্য এবং বিগত ৩৫ বছর ধরে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যথা মাগুরা ও ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, রাজশাহীর বিভাগীয় কমিশনার, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।