ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: ২৫ আগস্ট ২০১৯ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত আল-বুরুজ মুখায়েম শাখার অভিষেক হয়েছে। অত্র সংগঠনের প্রধান আহবায়ক জাহিদ সরকারের সভাপতিত্বে ও শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন মুজিবুল হক মজিব, আমীর হোসেন কলিম,মোহাম্মদ মানিক মোল্লা, জাকির হোসেন জাকির, আবু বক্কর ছিদ্দিক, ওয়াসিম আকরাম, আব্দুল কাদের, আলী আকবর, কোরবান আলী সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে, তা কখনো সফল হবেনা। জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ আছে এবং থেকেই প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে। অনুষ্ঠানে সভাপতি জাহিদ হাসান, সিনিয়র সহ সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন, যুগ্ন সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও প্রচার সম্পাদক রাসেল মিয়া সহ আল বুরুজ মুখায়েম শাখার ৪১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন লেবানন বিএনপি’র সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার।