মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ইতালির ভেনিসে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র এ্যাসিসটেন্ট সেক্রেটারী মো: ওয়ারেস হোসাইন এর হাতে প্রবাস মেলা। সম্প্রতি ভেনিস সফরকালে পত্রিকার ভেনিস ইতালি প্রতিনিধি মো: মেসবাহ উদ্দিন আলাল তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, সহ সভাপতি তাহের খান ঢালু, আওয়ামী লীগ নেতা ও ভৈরব সমিতি ভেনিস এর সভাপতি সোলেমান হোসেন উপস্থিত ছিলেন।