ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: ২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বিএনপি জামায়াতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলার ওপর ব্রাসেলসে বেলজিয়াম আওয়ামী লীগ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শহিদুল হক শহিদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন। সভায় ২১ আগস্ট স্মরণে মাননীয় প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন সভাপতি শহীদুল হক।
বক্তারা বলেন, প্রানপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য এটা বিএনপি জামায়াতের পরিকল্পিত রাস্ট্রীয় সন্ত্রাসী হত্যাকান্ড। ২১ আগস্টের বোমা হামলায়, প্রানপ্রিয় নেত্রী প্রাণে বেঁচে গেলেও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভী রহমান সহ ২৩ জন নেতা কর্মী প্রাণ হারান এবং ৩ শতাধিক নেতাকর্মী’ আহত এবং পংগু হয়ে যায়।
বক্তারা শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি বিধান দেব, সহ সভাপতি জামাল হোসেন মনির, যুগ্ম সম্পাদক সাঈদুর রহমান খান, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, গণসংযোগ বিষয়ক সম্পাদক ইস্রাফিল হক, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ প্রমুখ। সভা শেষে উক্ত হামলায় নিহত সকলের আত্নার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।