মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম কার্য নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ২০ আগস্ট-২০১৯ বিকাল ৩ ঘটিকায় সীতাকুণ্ড উপজেলার পৌর ভবনে এ সভাটি অনুষ্ঠিত হয় ।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খান সাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দীন, টুটুল, জামশেদ, ফারুক, ফাহাদ কায়সার ও নিশাত।
আলোচনায় অংশ নেয় যথাক্রমেঃ সদস্য আমজাদ, হিমেল, মাকসুদ, ফরিদ, শহিদুল, অভি, মেজবা, নোমান, হামিদ কাইসার, অমল, রিফাত, নাহিদ, রুমি, তারেক, সাইফুল, জীবন ও মহিউদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে আগস্ট মাসের শোক সভা পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।