ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান গত ১৮ আগস্ট সৌদির খামিস মুশাইতস্থ স্থানীয় একটি হোটেল মিলনয়াতনে সম্পন্ন হয়।
ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন এর সঞ্চালনায় এতে প্রধান অথিতি ছিলেন উপদেষ্টা সফিউল আলম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আজাদ রহমান।
বিশেষ অথিতি শেলু চৌধুরী, সহ সভাপতি ফারুক রহমান, সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারন সম্পাদক রহিম মাহমুদি, সাংগঠনিক সম্পাদক আশরাফ চৌধুরী।
বক্তব্য দেন নাজিম উদ্দিন, মোঃসালাউদ্দীন, মোঃ নাছির উদ্দীন, নুর কাসেম, মোঃ মহিউদ্দীন, দিদারুল আলম, মোঃ মোজাফফর, মোঃ লোকমান, আমান উল্লাহ, মোঃ মিনার, আবু তালেব, ইমাম উদ্দীন প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতোনা। তার সুদৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বক্তারা বলেন, ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল।
বক্তারা আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট শুধু বঙ্গবন্ধুর রক্ত না বঙ্গবন্ধুর আদর্শ ও বিদ্যমান। সংগঠনের নেতা কর্মীসহ বিপুল প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। সভা সমাপ্তি লগ্নে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী তার পরিবারের সকল সদস্য ও অন্যান্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইউছুফ।