রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: সোমবার প্যারিসের ক্যাথসীমার সোনার বাংলা রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো: বাছিত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রাসেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক মো: আফজল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: আব্দুল মানিক (শিক্ষক)।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক : শাহীনুর রহমান।বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি : রায়হান আহমদসহ সভাপতি : আব্দুল হাছিব মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক : নাজিম খানসহ সাধারণ সম্পাদক :মো আকমল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক : ইসলাম উদ্দীন, সহ অর্থ সম্পাদক : মো: রিপন মিয়া, প্রচার সম্পাদক : বাহার উদ্দীন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক : ফরহাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: পারভেজ আহমদ প্রমুখ।

সভা থেকে জানানো হয় -ফ্রান্সে নবাগত বিশ্বনাথের যেকোন প্রবাসী বাংলাদেশিকে সবধরণের সহযোগীতা এবং কেউ মারা গেলে তার লাশ প্রেরণে এ সংগঠন থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি বাংলাদেশে বিশ্বনাথের দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থেও এই সংগঠন কাজ করবে। পরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।