মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: সংযুক্ত আমিরাতের শারজায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় দুবাই কনস্যুলেট ও বাংলাদেশ সমিতি শারজাহ এর যৌথ উদ্যোগে সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্প অর্পন, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন শফিকুল ইসলাম। কুরআন তেলাওয়াতের পরপরই দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কার্যালয়ে সমিতির সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান। সভায় উপস্থিত ছিলেন কনস্যুলেটের কর্মকর্তা কামরুল হাসান, মুহাম্মদ মনোয়ার হোসাইন, নুর-ই মাহবুবা জয়া ও মোজাফফর হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী।
এছাড়া আরো বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ সিআইপি, প্রকৌশলী আবু নাসের, বাংলাদেশ সমিতির সহ-সভাপতি শাহাদাত হোসেন, সদস্য মোহাম্মদ মাহাবুব, অর্থ সম্পাদক আবুল কালাম, আবুল বাশার, মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী শহিদুল ইসলাম, ইমান হোসেন জায়েদ পারভেজ, ছালেহ আহমেদ, মোহাম্মদ মামুন, কমিউনিটির পক্ষ থেকে কাজী মোহাম্মদ আলী, লায়ন নজরুল ইসলাম, হাজী শফিকুল ইসলাম, নুর মোহাম্মদ সিআইপি, খোরশেদ মোবারক, গুলশান আরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাইর ব্যবস্থাপক দিলিপ কুমার, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ হান্নান, জাহেদুল ইসলাম, মোহাম্মদ মাহাবুব, আকতার হোসেন বাদল সহ আরো অনেকে৷ শেষে ১৫ আগস্টের শহীদদের রুহের আত্নার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।