হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার অরল্যান্ডোর বাঙালির প্রাণকেনদ্র আহমেদ রেস্টুরেনটে সর্বস্তরের শোকার্ত মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাধীন বাংলাদেশর স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাদ মাগরিব স্থানীয় আওয়ামী লীগা সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ জমায়েত হতে থাকেন।
বুকে কালো ব্যাজ পরিধান করে নারী-পুরুষ-শিশু-কিশোর সকলে পরম শ্রদ্ধায় জাতির জনককে স্বরন করেন। শোকাবহ ভাবগম্ভীর্যের মধ্যে আলোচনায় বেড়িয়ে আসে বঙ্গবন্ধুর ঐন্দ্রজালিক নেতৃত্ব, পরাধীনতার থেকে স্বাধীনতা প্রাপ্তি, নিজস্ব জাতিসত্তা, গর্বিত আত্মপরিচয় প্রাপ্তির গৌরবোজ্জল কাহিনী। এরপর হাফেজ সাব্বির আহমেদের পরিচালনায় ফাতিহা পাঠ এবং মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। বেদনার্ত মনে সকলের আর্তি জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উজ্জ্বল দৃষ্টান্ত।