মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: স্পেনের বার্সেলোনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্টের প্রথম প্রহরে কাতালোনিয়া আওয়ামী লীগ পরিবারবর্গ বার্সেলোনা এর ব্যানারে স্থানীয় ফ্রাগুয়া গ্রিল রেস্টুরেন্টে এই শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৫ আগস্ট রাত ১২টা ১মিনিট থেকে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসার সূচনা বক্তব্য প্রদান করেন। বক্তব্যে বাঙালি জাতীর সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা করা হয় এবং বাঙালি জাতীর মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
পরে, বঙ্গন্ধুরই হাতে গড়া স্বাধীন সোনার বাংলায় খুনী কুচক্রীদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে খুন হওয়ার ঘটনার প্রেক্ষিতে এই জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ তার সাথে নিহত সকলের জন্য দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন হক নেসা, সুরুজ্জামান জামান, শফিকুর রহমান, খুরশিদ আলম বাদল, শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম,আনোয়ার হোসেন চৌধুরী, সালেহ আহমেদ, তৌফিকুজ্জামান সহজ, ফিরোজ আহমেদ, কামরুল, শামীম হাওলাদার, মোশাররফ বেপারী, জাফার হোসাইন, শরিফ আহম্মেদ, হানিফ শরীফ, শহীদ আবদুল্লাহ, জিনাত শফিকসহ অন্যান্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শোকসভা ও মিলাদ মাহফিলের পরে বিশেষ মোনাজাত করে দোয়া পরিচালনা করেন মাওলানা আজমল ইসলাম।পরে উপস্থিত অতিথীবৃন্দের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়।