মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি : সম্প্রতি ইতালির ভেনিসে সর্ব ইউরোপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব এর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার ইতালি ভেনিস প্রতিনিধি মো: মেসবাহ উদ্দিন আলাল।
পত্রিকা পেয়ে মুজিবুর রহমান প্রবাস মেলা’র প্রশংসা করে বলেন, প্রবাস মেলা প্রবাসীদের পত্রিকা, আমি পত্রিকাটি নিয়মিত পড়ি। তিনি বলেন, আমি বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের প্রবাস মেলা পত্রিকাটি পড়তে দেখেছি। আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি।
এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক মোবারক হোসেন, বৃহত্তর ঢাকা সমিতি ভেনিস এর সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক, মো: মোস্তাক আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।