প্রবাস মেলা ডেস্ক: ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশী বিদেশী চক্রান্তকারীরা। বাংলাদেশের অভিশপ্ত মোশতাক-জিয়া-ফারুক রশিদ চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের ইতিহাসের কবর রচনা করে আবারও পাকিস্তানীদের হাতে বাংলাদেশকে তুলে দেয়ার হীন চক্রান্তে মেতেছিল।
ইতিহাসে বঙ্গবন্ধু হত্যাকান্ড বাঙ্গালি জাতি হিসেবে কলংকিত করেছিল আমাদের। ইতিহাসে বঙ্গবন্ধু -বঙ্গবন্ধু থেকে জাতির জনক। আজ স্বাধীনতার মহান স্থপতি -বাঙ্গালি জাতির আরাধনার কালজ্বয়ী মহান পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শ্রদ্ধা নিবেদন করে সদ্য কেন্দ্র কর্তৃক ঘোষিত বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা।
সংগঠনটির সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করে যথাক্রমেঃ বীর মুক্তিযোদ্ধা কবি লেখক সাহিত্যিক আব্দুস শুক্কুর চৌধুরী, প্রিন্সিপ্যাল আবুল কাশেম বিএসসি, মোঃ হাসান মানিক, লেখক সাহিত্যিক সংগঠক আতাউল হাকিম আরিফ, ব্যাংকার মোঃ ওমর ফারুখ, শেখ ফরমান উল্যাহ চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।
এ সময় উত্তর জেলা নেতৃবৃন্দেরকে বরন করে নেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পিনাকী দাশ ও সাধারণ সম্পাদকসহ মহানগর নেতৃবৃন্দগণ। উল্লেখ্য যে, প্রচুর বৃস্টিপাত উপেক্ষা করে বৃস্টিতে ভিজে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে।