মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব: আগামীকাল শুক্রবার সন্ধ্যা থেকে মূল হজের কার্যক্রম শুরু হলেও আজ থেকে আনুষ্ঠানিকতা শুরু করেছে হাজিরা। আর এ উদ্দেশ্যে আজকে থেকে মিনায় জড়ো হতে শুরু করেছে হাজিরা। বিকেল থেকে আগামীকাল ভোর পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপন এক লাখ সাতাশ হাজারও বেশি বাংলাদেশি হজযাত্রী বিশ্বের ১৭ লক্ষ্য অন্য হাজিদের মতো মিনায় যাবেন।
ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনায় মিনার মাঠে অসুস্থ বাংলাদেশি হাজিদের চিকিৎসা দিতে সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। এদের মধ্যে ৯ জন ডাক্তার, ৩ জন নার্স, ৩ জন ব্রাদার, ৩ জন ফার্মাসিস্ট ওটি সহকারী ও ১ জন হজ সহায়ক রয়েছেন। তারা ৮ ঘণ্টা করে তিন শিফটে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারের টিম প্রধান ডা. মো. জাজাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। মিনায় ও আরাফাতে মাত্র ৯ জন ডাক্তার আর ৩ জন নাচ দিয়ে এক লক্ষ্য সাতাশ হাজার হাজী তাদের স্বাস্থ্য সেবা দিতে যাচ্ছে বাংলাদেশ থেকে আসা হজ্ব মেডিকেল টিম।
এছাড়া আরাফাত ও মিনার আশপাশে সৌদি সরকারের কয়েকটি স্থায়ী হাসপাতালে দুজন করে ডাক্তার থাকবেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম মক্কায় বাংলাদেশ হজ মিশনে থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
সৌদিআরবের সরকারি প্রেস এজেন্সির তথ্য মতে, চলতি বছরের বিশ্বের ১২০ টি দেশের প্রায় ১৭ লক্ষ্য ধর্মপ্রাণ মুসলির অংশগ্রহণ করছেন। মক্কা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনা। নিজ নিজ মোয়াল্লেমের মাধ্যমে হাজীগন মিনার উদ্দেশ্যে রওনা হবেন। কখন কিভাবে মিনা- আরাফাত-মুজদেলিফায় যাবেন প্রত্যেক মোয়াল্লেম হাজিদের দিকনির্দেশনা প্রদান করেছেন এবং প্রত্যেক হাজিদের আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখার জন্যও বলা হয়েছে। মক্কা থেকে বাসে করে হাজিদের মিনায় নিয়ে যাওয়া হচ্ছে আবার কেউ কেউ হেঁটে মিনায় চলে যাচ্ছেন । মক্কা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হজের সময় মক্কায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে । আদ্রর্তা থাকবে ৮৫ শতাংশ । আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন। হজ্বের সময় মিনা, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় জামারত থেকে দূরে তাঁবু পর্যন্ত, বিশেষ করে বৃদ্ধ ও শারীরিক দুর্বল হাজিদের জন্য তাঁবু খোঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে । কারণ দীর্ঘ পথ হাঁটতে হয় হজযাত্রীদের।
এ ছাড়াও তাঁবু গুলো দেখতে এক রকম ও আরবিতে নাম্বার যুক্ত থাকায় অনেকে নিজ নিজ তাঁবুতে ফিরতে সমস্যা পড়েন। তবে হাজিদের সঙ্গে মিনার মানচিত্র সাথে থাকলে হারানোর ভয় নেই । হাজীরা ৮ই জিলহজ ( শুক্রবার) মিনায় অবস্থান করবেন এবং ৯ জিলহজ (শনিবার) ফজরের নামাজ পড়ে আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন এবং সারা দিন আরাফাতের ময়দানে অবস্থান করে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে মুজদেলিফার উদ্দেশ্যে রওনা হবেন । মুজদেলিফায় রাত্রি যাপন করবেন। পথিমধ্যে হাজীগন পাথর সংগ্রহ করবেন এবং ১০ই জিলহজ ( রবিবার) ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। মিনায় এসে প্রথম দিন বড় জামারাকে পাথর নিক্ষেপ করে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে হেরাম খুলে স্বাভাবিক কাপড় পড়ে মক্কায় কাবা তাওয়াফ করে আবার মিনায় ফিরে আসবেন। মিনায় ১১ই জিলহজ ও ১২ই জিলহজ অবস্থান করে বড় , মেজ ও ছোট শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করে মক্কায় হোটেলে ফিরে আসবেন।।