মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মঞ্চ গানে বারুতের মত বাজে মালদ্বীপে সংঙ্গীত অঙ্গনে প্রিয় ঢোল বাদক ও শিল্পী বাউল আক্কাসের ঢোল। ছোট বেলা থেকে ঢোল বাজানোর প্রতি তার ছিল অনেক আগ্রহ তাই ক্লাস ফাইভে পড়াকালীন থেকে স্কুলের বেঞ্চে, ঘরের খাটে, বাসনে, হাটতে গেলে নিজের গায়ে বাজাতেন ঢোল।
যদিও বাবা মা প্রথমে বাধা দিতেন, পরবর্তীতে মেনে নিয়েছেন বাউল আক্কাসের ঢোল বাজানোকে। আক্কাসের সাহস আরও বেড়ে যায় দীড়ে দীড়ে বড় হলেন। বাড়ির পাশে বাউল গানের আসর হতো আক্কাস গানে গিয়ে ঢোল বাদকের দিকে তাকিয়ে থাকতেন।সারা রাত তার কি ভাবে যেত নিজে ও বলতে পারতেনা। এভাবে আক্কাসের দির এগিয়ে যায় যেখানে গান সেখানে আক্কাস। একদিন নিজ এলাকা ঢাকা নবাবগঞ্জের একটি গানের আসরে যান সেখানে হঠাৎ করে মঞ্চ অনুষ্ঠানের ঢোল বাদক অসুস্থ হয়ে পড়েন, ঢোলের জন্য গানের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। তখন আক্কাস সাহস দেখিয়ে বলেন আমি বাজাই ঢোল। সে প্রথমে বাজাতে চাইলেও তাকে দিতে নারাজ বাউল কমিটি কিন্তু পরে ঢুলি না থাকায় তাকে দেয়া হয়।

শুরু হল আক্কাসের আনুষ্ঠানিক ভাবে ঢোল বাজানো, ঐদিন ঐ আসরে দর্শকের কাছ থেকে অনেক টাকা পেয়ে আক্কাস তখন বয়স ১৬/১৭ বছর হবে ঐ দিন থেকে তার আরও উৎসাহ বেড়ে যায়। একে একে গানের মঞ্চে থাকে ঢোল বাদক হিসেবে বায়না করেন সেও খুশি হয়ে প্রতিটি আসরে গানে ঢোলবাদক হিসেবে ঢোল বাজান,ধীরে ধীরে পরিচিতি লাভ করেন সংঙ্গীত এর মাঠ ঘাটে এখন পর্যন্ত আছেন আক্কাস দীর্ঘ ২০ বছর যাবৎ।
বর্তমানে মালদ্বীপে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আক্কাস কাজ করছেন দিনের পর দিন। তিনি বর্তমানে মালদ্বীপে প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ সব মিলিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন বাউল আক্কাস ৷ মালদ্বীপের সেরা ঢোল বাদক হিসেবে তাকে ধরে নেয়া যেতে পারে বারুতের মত এই ঢোলবাদক বাউল আক্কাস ৷