রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: ‘‘তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট মালয়েশিয়া চ্যাপ্টার। ২৮ জুলাই রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে মালয়েশিয়া চ্যাপ্টারের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউটের ইয়ুথ অ্যাম্বাসেডর এস. কে আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ মাহবুব করিম। আরো উপস্থিত ছিলেন ইয়ুথ ক্যারিয়ারের ইনস্টিটিউটের ইয়ুথ মেন্টর পাভেল সারওয়ার ও রাকিব মিয়া।
অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট – এর মালয়েশিয়া চ্যাপ্টারের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরেফীন দিপু।
কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন জুবায়েদ উদ্দিন রুহুল -সভাপতি, এস.কে আরমান-সহ সভাপতি, শাহাব উদ্দিন আহমেদ -সাধারণ সম্পাদক, সানজিদা ইয়াসমিন নিসি-সহ সাধারণ সম্পাদক, মো: এনামুল হোক -সাংগঠনিক সম্পাদক
এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহাব উদ্দিন আহমেদ ও জুবায়েদ উদ্দিন রুহুল।