হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৭ জুলাই শনিবার সন্ধ্যা ৮টায় জ্যামাইকাস্থ স্টার কাবাব রেস্টুরেন্টে এসবি ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডাঃ আবদুল মতিন। সভা পরিচালনা করেন যুব ফাউন্ডেশনের আবদুল মজিদ আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস বি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও রাজশাহীর কৃতিসন্তান সাহাব উদ্দিন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন সরকার, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, আওয়ামীলীগ নেতা শরফ সরকার, জাতীয় পার্টির উপদেষ্টা এবিএম ওসমান গণি, জহিরুল ইসলাম, জাতীয় পার্টির আহ্বায়ক আবদুর নূর মোঃ ভূঞা, বক্তব্য রাখেন উত্তরবঙ্গের আবদুল সহিদ, মোঃ জিন্নাহ, এস,সি সাধারণ সম্পাদক মোঃ আবদুর রবিন ও মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী প্রমুখ।
পরে হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ওমোনাজাত করা হয়।