মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়: চাঁদপুর শাহরাস্তি নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ২৮ জুলাই রবিবার বেলা ৩ ঘটিকায় ছেলেধরা গুজবে গনপিটুনি দিয়ে মানুষ হত্যা , মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ ও ইভটেজিং বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
স্কুলের প্রধান শিক্ষক রতন কান্তী দত্তের সভাপতিত্বে শিক্ষক আকতার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদউল্যাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সচেতন হতে হবে, অভিবাবকদের উচিৎ অল্প বয়সে সন্তানদের হাতে এন্ড্রয়েড মোবাইল ফোন সেট তুলে না দেয়া, সন্তান কোথায় যায়, কার সাথে চলাফেরা করে সেই দিকে খেয়াল রাখা। নিজে সতর্ক হওয়া সমাজের অন্যদের সচেতন করা। তাহলে দেশ ও সমাজ পরিবর্তন হবে দ্রুত, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। এই দেশ আমার, আপনার, আমাদের সকলের।