প্রবাস মেলা ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ২৬ জুলাই শুক্রবার ঢাকার অফিসার্স ক্লাবে এ উপলক্ষ্যে প্রীতি সম্মিলনী হয়েছে।
কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের প্রাণের এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশাহ ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, শিক্ষক ও সাংবাদিক ড. আনোয়ারুল করিম, প্রযুক্তি সচিব মো.আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর (কুষ্টিয়া-৩) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের উপস্থিত থাকার কথা থাকলেও হঠাৎ স্ত্রীর অসুস্থ্যতার কারণে সিঙ্গাপুর যাওয়ায় তিনি অনুষ্ঠানে আসতে পারেনি। এছাড়া সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু ঢাকার বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে শামিল হতে পারেননি।
গত ফেব্রুয়ারিতে দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম’। ওইদিন বিশেষ সভায় ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এর প্রায় পাঁচ মাস পর প্রীতি সম্মিলনীর মধ্য দিয়ে কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
প্রীতি সম্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহীন। অনুষ্ঠান শেষ হয় কমিটির সভাপতি ও মাছরাঙা টিভির বার্তাপ্রধান রেজোয়ানুল হক রাজার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজ (আমাদের নতুন সময়), সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী (জাতীয় অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক জাহিদুজ্জামান (চ্যানেল আই), অর্থ সম্পাদক উজ্জল রায় (দৈনিক গড়ব বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আহমদ (খোলা কাগজ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজ্জীনা তনু (এটিএন নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয় (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি (মোহনা টিভি)।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনৎ নন্দী (দৈনিক খবর), সঞ্জয় চাকী (চ্যানেল আই), ড. অখিল পোদ্দার (একুশে টিভি), রনজক রিজভী (এসএ টিভি), সাবিনা ইয়াসমিন (প্রথম আলো), হাসান ইমাম রুবেল (চ্যানেল ২৪), তরিকুল ইসলাম (বিটিভি), ফারুক হোসেন (নিউজ ২৪) ও জেসমিন মলি (বণিক বার্তা)।
উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন খোন্দকার রাশিদুল হক নবা, কাজী রাশিদুল হক পাশা, কাজী ফারুক ও মমতাজ বিলকিস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ কুমারখালী ও খোকসার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।