মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ স্বরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।
রিয়াদ জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে নাজমুল আহমেদ সরকারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক মোঃ রুস্তম খাঁন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী পরিষদের সভাপতি এম,আর মাহবুব, রিয়াদ জাতীয় পার্টির উপদেষ্টা মাসুদ রানা রবিউল, রিয়াদ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম শামীম, সামসুল হক পাটুয়ারী, কবির হোসেন, সুমন গাজী, শেখ শিপন, আব্দুল্লাহ আল মামুন, তাওলাদ হোসেন, শেখ জামাল, মনিরুল ইসলাম, হুমায়ুন কবির, নূরুল ইসলাম, গিয়াস মজুমদার, সিরাজুল ইসলাম মজুমদার প্রমূখ।
এই সময় জাতীয় পার্টি, আওয়ামীলীগ, বিএনপি, জাকের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ জাতীয় পার্টির বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আক্তার হোসেন।